আমাদের কথা (About Us)
জাতক99, (উপহারে থাক নিজস্বতার স্পর্শ)
কাস্টমাইজড গিফট (Cusomised/Personalised Gift) ও কাস্টম প্রিন্টিং ব্র্যান্ড। বিষ্ণুপুর
আমরা জাতক99, একটি ক্রিয়েটিভ কাস্টমাইজড গিফট (Cusomised/Personalised Gift) ও কাস্টম প্রিন্টিং ব্র্যান্ড। ২০১৮ সালে ঐতিহ্যের শহর বিষ্ণুপুরের পোড়ামাটির হাট থেকে আমাদের যাত্রা শুরু। একটি ফোল্ডিং টেবিল, গুটিকয় প্রিন্টেড কফিমগ ও টি-শার্ট ও এক থতমত যুবক দিয়ে শুরু হওয়া ছোট্ট উদ্যোগ ‘জাতক99’ আজ কাস্টমাইজড গিফট, প্রিমিয়াম প্রিন্টিং সার্ভিস এবং পার্সোনালাইজড ডিজাইন সলিউশন–এর জন্য এক সুপরিচিত নাম।
আমাদের গল্প
ব্যবসার কোনও অভিজ্ঞতা ছিল না, প্রিন্টিং নিয়েও ছিল না কোনো প্রথাগত জ্ঞান—শুধু ছিল ভালো ডিজাইন তৈরির স্বপ্ন। সেই স্বপ্নের তাড়াতেই আমরা বিষ্ণুপুর স্টেশন রোডের একটি ছোট্ট ঘর থেকে শুরু করে আজ এসে পৌঁছেছি কলেজ রোডের বর্তমান শোরুমে। প্রথমে আমরা অবশ্য ছিলাম শুধু- ‘জাতক’, ২০২১ সালে আমাদের নামের সঙ্গে যুক্ত হয় “99” এবং আমরা হয়ে উঠি জাতক99।
“99” কেন?
আমাদের কাছে 99 মানে পারফেকশন–এর দিকে এগিয়ে চলা। সৃষ্টিশীল কাজ কখনই পুরোপুরি শেষ হয় না— সবসময় উন্নতির সুযোগ থাকে। আমরা বিশ্বাস করি প্রতিটি ভালো কাজ ৯৯% নিখুঁত হয়ে ওঠে, আর বাকি ১% আমাদের প্রতিনিয়ত আরও ভালো করার প্রেরণা দেয়—কোয়ালিটি, ডিজাইন ও কাস্টমার এক্সপেরিয়েন্স–এ।
আমরা কি করি?
জাতক99–এ আমরা বিশেষভাবে কাজ করি—
• কাস্টমাইজড ফটো গিফট
• পার্সোনালাইজড মগ ও টি-শার্ট
• কাস্টম প্রিন্টিং সলিউশন
• কর্পোরেট ও অনুষ্ঠানভিত্তিক উপহার
• ডিজাইন-কেন্দ্রিক ইউনিক স্মারক ও গিফট আইটেম
আমাদের লক্ষ্য—উচ্চমানের প্রিন্টিং, নিখুঁত ডিজাইন ডিটেইলিং এবং প্রিমিয়াম ফিনিশিং,
যাতে প্রতিটি উপহারে থাকে ব্যক্তিগত স্পর্শ।
আমাদের বৈশিষ্ট্য
কাস্টমারের প্রাইভেসি সবার আগে—আপনার ব্যক্তিগত ছবি মার্কেটিংয়ে (রিলস বা স্যোশাল মিডিয়া পোস্ট বা অন্য কোনরকম) ব্যবহার করি না
১০০% নিজস্ব ডিজাইন কনসেপ্ট
প্রিমিয়াম প্রিন্ট কোয়ালিটি ও ডিটেইলিং
ব্র্যান্ড থিম কালার: বেগুনি ও হলুদ
ব্র্যান্ড ট্যাগলাইন: “উপহারে থাক নিজস্বতার স্পর্শ”
কেন জাতক99 কেই বেছে নেবেন?
• নির্ভরযোগ্য কাস্টমাইজড গিফট শপ, বিষ্ণুপুর
• অভিজ্ঞ ডিজাইন–কেন্দ্রিক প্রিন্টিং সার্ভিস
• ইমোশন–ভিত্তিক পার্সোনালাইজড প্রোডাক্ট
• বন্ধুসুলভ কাস্টমার সাপোর্ট
• ক্রমাগত উন্নয়ন ও ইনোভেশন
আমাদের লক্ষ্য (Mission)
আমাদের লক্ষ্য প্রতিটি উপহারে ব্যক্তিগত, আবেগী এবং নান্দনিক স্পর্শ যোগ করা। আমরা চাই ভারতের অন্যতম বিশ্বস্ত কাস্টমাইজড গিফট ব্র্যান্ড হয়ে উঠতে—সৃজনশীলতা, গুণমান ও সততাকে ভিত্তি করে।
জাতক99 – উপহারে থাক নিজস্বতার স্পর্শ।
কাস্টমাইজড গিফট | ফটো গিফট | প্রিন্টিং সার্ভিস | বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গ
Jatak99- (A personal touch in every gift.)
Jatak99 is a creative personalized gifting and custom printing brand based in Bishnupur, West Bengal. Our journey began in October 2018 from the famous terracotta town of Bishnupur. Starting with a single folding table and a few printed mugs and T-shirts, Jatak99 has grown into a trusted name for customized gifts, premium printing services, and personalized design solutions.
Our Story
With no prior business experience and no formal education in printing, we started only with a dream—to create beautiful designs. From a small room near Bishnupur Station Road, we have now reached our present showroom on College Road. In 2021, the number “99” was added to our name, and we became Jatak99.
What Does “99” Mean?
For us, 99 represents our pursuit of perfection. Creative work is never truly finished—there is always room for improvement. We believe every good work reaches 99% perfection, and the remaining 1% inspires us to keep improving quality, designs, and customer experience every day.
What we Do?
At Jatak99, we specialize in:
· customized photo gifts
· personalized mugs and T-shirts
· custom printing solutions
· corporate and occasion-based gift items
· design-focused unique souvenirs
Our aim is to deliver high-quality printing, detailed design work, and premium finishing so every gift carries a personal touch.
Our Commitments
customer privacy first — we never use your photos for marketing
100% original design concepts
premium print quality and detailing
brand theme colors: purple & yellow
tagline: “A personal touch in every gift”
Why Choose Jatak99?
· reliable customized gift shop in Bishnupur
· design-driven printing service
· emotion-focused personalized products
· friendly customer support
· continuous improvement and innovation
Our Mission
Our mission is to add a personal, emotional, and artistic touch to every gift. We aim to become one of India’s most trusted customized gifting brands while keeping creativity, quality, and honesty at the core.
